ঢাকাSunday , 22 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারী চক্রের ৫ সদস্য আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলি থেকে সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার সকালে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার ‍মুফতি মাহমুদ খান। তিনি জানান, আটককালে তাদের কাছ থেকে মালয়েশিয়াগামী এক যাত্রীর ছিনতাইকৃত পাসপোর্টসহ সাতটি পাসপোর্ট ও মানুষকে জিম্মি করে আদায়কৃত ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মাহমুদ খান।