যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. বুলবুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তিনি ইছালী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
যশোর জেলা কোর্ট পরিদর্শক রেজাউল ইসলাম জানান, মোশাররফ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আফজাল হোসেন। তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান।
এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বহিষ্কার করা হয়।

