ঢাকাSunday , 22 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতাকে গুলি করায় আটক ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : ‘মাতাল অবস্থায়’ এক যুবলীগ নেতাকে গুলি করায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জুকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর স্টেডিয়াম এলাকার অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়। গুলিবিদ্ধ যুবলীগ নেতা মো. জয়নাল আবেদীনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। জয়নাল আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. জসীম উদ্দিন জানান, ঘটনার সময় দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন। অফিসার্স ক্লাব থেকে বের হওয়ার পর দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মঞ্জুরুল আলম মঞ্জু ক্ষিপ্ত হয়ে জয়নালের পায়ে গুলি করে। গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে মঞ্জু পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে পুলিশ তাকে আটক করে।