ঢাকাSaturday , 21 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাচতে জানেন না কালকি কোচলিন!

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কালকি কোচলিন। ২০০৯ সালে ‘দেব ডি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এতে চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্গারিটা উইথ অ্যা স্ট্র’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি লাভ করেন কালকি।
এখন পর্যন্ত প্রায় বিশের অধিক বলিউড সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা ‘জিয়া অউর জিয়া’। এতে ‘নাচ বাসন্তি’ শিরোনামে গানের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে তাকে। কিন্তু তিনি নাচতে পারেন না, আর এজন্য শুটিংয়ের আগে প্রচুর নাচের অনুশীলন করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে কালকি কোচলিন বলেন, ‘নাচ বাসন্তি আমার জন্য খুবই ভীতিকর ছিল। কারণ আমি জানি না কীভাবে নাচতে হয়। তাই আমি হাওয়ার্ড রোজমেয়ারের সঙ্গে প্রচুর অনুশীলন করেছি।’
শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরো বলেন, ‘গানটির শুটিং সুইডেনে হয়েছে। তখন ওখানে খুব শীত ছিল। আমরা নগ্ন পায়ে সমুদ্র সৈকতে ছিলাম। আমার পরনে ছিল মিনি স্কার্ট, এ সময় শীতে জমে যাচ্ছিলাম। তাই শরীর উষ্ণ রাখতে নাচা ছাড়া কোনো উপায় ছিল না। যা আমাদের অনেক উপকার করেছিল।’
দুজন নারীকে কেন্দ্র করে সিনেমাটির গল্প এগিয়েছে। কালকির সঙ্গে এতে রিচা চাড্ডাও অভিনয় করছেন। রিচা তার কাজের প্রতি খুব মনোযোগী বলেও জানান কালকি। আগামী ২৭ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।