ঢাকাSaturday , 21 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৪ বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলছে উইন্ডিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রায় ১৪ বছর পর জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। বুলাওয়েতে বাংলাদেশ সময় আজ দুপুরে শুরু প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ জিম্বাবুয়েতে টেস্ট খেলেছিল ২০০৩ সালের নভেম্বরে। এখন পর্যন্ত দুই দলের আট টেস্টের ছয়টিই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচ হয়েছে ড্র।
জিম্বাবুয়ের হয়ে আজ টেস্ট অভিষেক হয়েছে ব্যাটসম্যান সলোমন মিরের। তিনি জিম্বাবুয়ের ১০২তম টেস্ট ক্রিকেটার। এই ম্যাচ দিয়েই কাউন্টি ক্রিকেট ছেড়ে আবার জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরেছেন ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিস।