ঢাকাSaturday , 21 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোহলিদের বল করলেন টেন্ডুলকার-পুত্র

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে ভারত। এই মুহূর্তে পুরো ভারতীয় দলই রয়েছে মুম্বাইয়ে। সেখানেই ভারতের অনুশীলনে হাজির কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। টেন্ডুলকার-পুত্র নেটে বল করেছেন বিরাট কোহলিসহ পুরো ভারতীয় দলকে।
ভারতীয় দল প্রতিটা হোম সিরিজে যখন যে শহরে যায়, সেখানে অনুশীলনের জন্য নেটে সহকারি হিসেবে দেখা যায় স্থানীয় রঞ্জি দলের ক্রিকেটারদের। শুক্রবার কোহলিদের অনুশীলনে নেটে বোলিং করেছেন মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলের কিছু ক্রিকেটার। এদের মধ্যে ছিলেন টেন্ডুলকারের ১৮ বছর বয়সি ছেলে অর্জুনও।
ওয়াংখেড়েতে দলের অনুশীলনের ছবি টুইটারে পোস্ট করেছে বিসিসিআই। সেখানে আছে অর্জুনের নেটে বল করার ছবিও। বাবা বিশ্বের সেরা ব্যাটসম্যান হলেও ছেলে অর্জুন পুরোদস্তুর ফাস্ট বোলার। সম্প্রতি লর্ডসে নেটে ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করেছিলেন অর্জুন।