ঢাকাTuesday , 17 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথাকথিত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির নিষেধাজ্ঞা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভ্রান্তি এড়ানোর জন্য পরামর্শসংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদনহীন কিছু প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে বিভিন্ন পত্রিকায় আকর্ষণীয় বিজ্ঞাপন দিচ্ছে। বিষয়টি ইউজিসির নজরে আসায় এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ সকল অননুমোদিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই সকলকে সরকার ও কমিশন অনুমোদিত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ দেওয়া হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠানসমূহের তালিকা ইউজিসির ওয়েবসাইটে ( www.ugc.gov.bd ) দেওয়া আছে।
অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।