ঢাকাMonday , 16 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাদালকে হারিয়ে সাংহাই মাস্টার্স জিতলেন ফেদেরার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় রাফায়েল নাদালকে হারিয়ে সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরার। ৩৬ বছর বয়সি ফেদেরার রোববারের ফাইনালে ৭৩ মিনিটের লড়াইয়ে নাদালকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন। এ বছর সুইস তারকার এটি ষষ্ঠ শিরোপা।
এ বছর নাদালের বিপক্ষে ফেদেরারের এটি চতুর্থ এবং টানা পঞ্চম জয়। সব মিলিয়ে স্প্যানিশ তারকার বিপক্ষে ৩৮ বারের মুখোমুখি লড়াইয়ে ১৫তম ম্যাচ জিতলেন ফেদেরার।
১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের ক্যারিয়ারের ৯৪তম শিরোপা এটি। টেনিসের উন্মুক্ত যুগে তার চেয়ে বেশি শিরোপা জিতেছেন কেবল আমেরিকার জিমি কনর্স (১০৯)। ফেদেরারের সমান ৯৪টি শিরোপা আছে ইভান লেন্ডির।