ঢাকাSaturday , 14 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উই উইল মেইক দ্যা ডিফারেন্স

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সবাই হাত তুলে সমস্বরে বলে উঠেন ‘উই উইল মেইক দ্যা ডিফারেন্স !’ আমরা কেউ নির্দিষ্ট জায়গা ছাড়া যত্রতত্র ময়লা ফেলব না – এ এক অভাবনীয় দৃশ্য ! আর এমন দৃশ্যই দেখা গেল আজ শাবির কেন্দ্রীয় হলে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এর কেন্দ্রীয় হলে প্রায় দেড় সহস্রাধিক তরুণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শনিবার অনুষ্ঠিত হলো ইংলিশ অলিম্পিয়াড এন্টারপ্রেনারস কনফারেন্স ।
ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা তরুণ উদ্যোক্তাদের নিয়ে এই সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে দেশকে ভালোবেসে দিন বদলের অঙ্গীকার করেছেন ।
এতে বক্তব্য রাখেন দেশের শীর্ষ তরুণ উদ্যেক্তারা । বক্তাদের মাঝে ছিলেন, তরুণ উদ্যোক্তা বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যক্তিত্ব প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, টেক ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল বাহার, টেলিভিশন উপস্থাপক ও সংবাদ পাঠক ফারাবী হাফিজ, তরুণ ব্যবসায়ী সালেহিন মোহাম্মদ নাহিয়ান, এস এম আরিফুজ্জামান, আসাদু্জ্জামান, মহিলা উদ্যোক্তা মারিয়া আহমেদ, তাহরিমা চৌধুরী জান্নাত, ইংলিশ অলিম্পিয়াড এর প্রতিষ্ঠাতা মো: আমান উল্লাহ প্রমুখ ।
প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন এর এক ঘন্টার সেশনটি ছিল খুবই চমকপ্রদ । তিনি নানা উদ্দিপনাময় উপস্থাপনায় মাতিয়ে তুলেন অনুষ্ঠানে আগত তরুনদের ।
তিনি বলেন, ‘উদ্যোক্তা হবার আগে দেশপ্রেমিক হতে হবে । দেশকে ভালোবাসতে হবে । যে দেশের প্রতি যত্নবান নয় সে তার ব্যবসার প্রতিও যত্নবান হতে পারবে না । যারা সেখানে ময়লা ফেলে , সিগারেট এর উচ্ছিষ্ট ফেলে , চলন্ত গাড়ির গ্লাস খুলে, চুইংগামের খোসা ফেলে- তারা অন্তত নিজেদের দেশ প্রেমিক দাবি করতে পারেনা । যারা শব্দ দূষণ করে, ট্যাক্স ফাঁকি দেয় , পৌর কর চুরি করে- তারা ব্যবসায়ও চুরি করে ।’
তিনি তার দীর্ঘ বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত সহস্রাধিক তরুণকে দাঁড়াতে বলেন । হাত তুলে নিজের ঘর থেকে পরিবর্তনের শপথ করতে বলেন ! সবাই হাত তুলে সমস্বরে বলে উঠেন ‘উই উইল মেইক দ্যা ডিফারেন্স !’ আমরা কেউ নির্দিষ্ট জায়গা ছাড়া যত্রতত্র ময়লা ফেলব না – এ এক অভাবনীয় দৃশ্য !
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনৈতিক ট্রানজিশনে আছে ।নিম্নআয়ের দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশ হতে চলছি । দেশ ডিজিটাল হয়েছে । প্রায় সাত কোটি মানুষ ইন্টারনেট সুবিধা পাচ্ছে । এই সুবিধা কাজে লাগাতে হবে । আগামী অর্থনীতি হবে আইসিটি নির্ভর অর্থনীতি । আমাদের সে পথেই হাঁটতে হবে।’
তিনি বলেন, ‘ দেশে তরুণদের স্ট্রার্টআপে আরও কৌশলী হতে হবে । এমন ব্যবসা চিন্তা করতে হবে যেটা আগে কেউ করেনি । এমন সেবা নিয়ে আসতে হবে যেটা আগে কেউ দেয়নি ।’
সবশেষে তিনি বলেন, ‘শুধু বড় ব্যবসা করলেই চলবেনা । সেই ব্যবসাকে সেবার মানসে ছড়িয়ে দিতে হবে ।