ঢাকাWednesday , 11 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের পর্দায় শাহরুখ-জুহি

Link Copied!

বিনোদন ডেস্ক : শাহরুখ খান, জুহি চাওলা বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি। ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’, ‘রামজানে’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’সহ আরো কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। একসঙ্গে অভিনয় ছাড়াও, এই দুই তারকা বাস্তব জীবনে পরস্পরের খুবই ভালো বন্ধু এবং ব্যবসায়ীক অংশীদার।
এই জুটির ভক্তদের জন্য সুসংবাদ এবং দুঃসংবাদ দুটোই রয়েছে। সুসংবাদ হচ্ছে, দীর্ঘ বছর পর ফের পর্দায় দেখা যাবে শাহরুখ-জুহিকে। আর দুঃসংবাদ হলো, যারা ভাবছেন তাদের আবার নায়ক-নায়িকা রূপে দেখা যাবে তাহলে তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। কারণ জুহিকে সেখানে খুব কম সময়ের জন্য একটি ছোট্ট চরিত্রে দেখা যাবে। আনন্দ এল রাই পরিচালিত শাহরুখের আপকামিং সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন জুহি। তবে জুহির চরিত্রটি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
নাম ঠিক না হওয়া সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। এতে একজন ঊনমানুষের চরিত্রে দেখা যাবে শাহরুখকে।