জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এবার এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৭৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে ২৭টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে ৭৯৭টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৯ হাজার ৪৩৩ জন আবেদন করেছেন।
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.jnu.ac.bd ও http://admissionjnu.info পাওয়া যাবে।

