ঢাকাTuesday , 10 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি খুঁজছেন জ্যাকলিন ফার্নান্দেজ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। গত জুনে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার ডুপ্লেক্স বাংলোটি ঢেলে সাজিয়েছেন। এর মধ্যেই আবার নতুন বাড়ির খোঁজ শুরু করেছেন এ অভিনেত্রী।
সম্প্রতি নিজের দল নিয়ে বেশ কয়েকটি বাড়ি দেখেছেন এ অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত কোনটি নেবেন এখনো ঠিক করেননি। এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘জ্যাকলিন গত কয়েকমাস ধরে কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলেন এবং অক্টোবরের শেষে সালমান খানের সঙ্গে রোমো ডি সুজার রেস-থ্রি সিনেমার শুটিং শুরু করবেন। এই সময়ের মাঝে তিনি বান্দ্রায় একটি বাড়ি খুঁজছেন। নতুন বছরটি তিনি নতুন জায়গায় উদযাপনের পরিকল্পনা করেছেন।’
সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকলিন অভিনীত সিনেমা জড়োয়া-টু। এতে আরো অভিনয় করেছেন তাপসী পান্নু ও বরুণ ধাওয়ান। চলতি মাসের শেষে রেস-থ্রি -এর শুটিংয়ের জন্য দুবাই যাবেন এ অভিনেত্রী। তার আগেই বাড়ি খোঁজার কাজ শেষ করতে চাইছেন জ্যাকলিন।