ঢাকাMonday , 9 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়াঙ্কা, দীপিকার পর এবার ক্যাটরিনা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি হলিউডেও এখন পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে আগেই নিজেকে চিনিয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়া মুক্তি পেয়েছে তার সিনেমা বেওয়াচ। পাশাপাশি অ্যা কিড লাইক জ্যাক ও ইজন্ট ইট রোমান্টিক নামে দুটি হলিউডের সিনেমার শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী।
অন্যদিকে এ বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছে ভিন ডিজেলের সঙ্গে দীপিকার এক্সএক্সএক্স : দ্য রিটার্ন অব জান্ডার কেজ সিনেমাটি। গুঞ্জন উঠেছে, এ দুই অভিনেত্রীর পর এবার হলিউডে পাড়ি জমাচ্ছেন ক্যাটরিনা কাইফ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে রয়েছে এ অভিনেত্রী। সেখানে অনেকটা লুকিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফক্স স্টুডিওস’-এর সঙ্গে মিটিং করেছেন তিনি। শুধু তাই নয়, ক্যাটরিনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জেরেমি রেনার। ক্যাটরিনাই একমাত্র বলিউড অভিনেত্রী যাকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন। এরপর থেকেই মূলত ক্যাটরিনার হলিউডে পাড়ি জমানোর গুঞ্জন চাউর হয়েছে।
বর্তমানে শাহরুখ খানের সঙ্গে আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং করছেন ক্যাটরিনা। কয়েকদিন আগে সালমান খানের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়া আমির খানের থাগস অব হিন্দুস্তান সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।