ঢাকাMonday , 9 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০ বছর বয়স পর্যন্ত খেলতে চান হগ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার দলের সাবেক ক্রিকেটার ব্র্যাড হগের বয়স এখন ৪৬ বছর। জাতীয় দলের হয়ে খেলা ছেড়েছেন অনেক আগেই। তবে, ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। বিগ ব্যাশ লিগের (বিবিএল) আসন্ন আসরে মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলবেন তিনি।
ক্রিকেট খেলার পাশাপাশি কমেন্টেটর হিসেবেও কাজ করেছেন তিনি। তবে, কমেন্ট্রি করার চেয়ে খেলাটাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। খেলাকে তিনি উপলোগ করছেন। তাই ৫০ বছর বয়স পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে চান।
ব্র্যাড হগ বলেছেন, ‘আমি খেলা চালিয়ে যেতে চাই। কে কোথায় আমাকে চাই আমি সে বিষয়টি নিয়ে কিছু ভাবি না। আমি খেলছি, খেলাকে উপভোগ করছি। ৫০ বছর বয়স পর্যন্ত আমি খেলতে চাই। বিগ ব্যাশে খেলে আমি অবসরে যেতে চাই’।
ব্র্যাড হগ অস্ট্রেলিয়া দলের হয়ে সাতটি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি একজন অলরাউন্ডার। বিগ ব্যাশের গত আসরেও তিনি বিগ ব্যাশের হয়ে খেলেছিলেন।