ঢাকাSunday , 8 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোট নিয়ে দেশে ফিরছেন স্মিথ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভারত সফর থেকে আগেভাগেই দেশে ফিরছেন স্টিভেন স্মিথ। শেষ ওয়ানডেতে পাওয়া কাঁধের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক। ভারতে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।
স্মিথ নাগপুরে শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন। এরপর থেকে ঠিকমতো ব্যাট ধরতে এবং বল থ্রো করতে পারছেন না। তার বদলি হিসেবে মার্কাস স্টয়নিসকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডেকেছেন নির্বাচকরা।
রাঁচিতে অাজ রোববার প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ওয়ানডে সিরিজটা ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।