ঢাকাTuesday , 3 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনানীর ধর্ষণ মামলায় প্রতিবেদন ২৪ অক্টোবর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে ফের জন্মদিনের নিমন্ত্রণ দিয়ে বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সুলতানা আক্তার প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
বনানী থানায় ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করেন ওই তরুণী।
প্রসঙ্গত, গত ৬ জুলাই বিকেলে র‌্যাব-১ ও ১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চার দিনের রিমান্ড শেষে ১২ জুলাই ইভান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তরুণীকে বাসায় যাওয়ার কথা বলেন ইভান। ওই তরুণী যেতে না চাইলে তিনি তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেন।
এরপর ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। এরপরই সেখান থেকে তিনি চলে আসতে চান। কিন্তু ইভান তাকে জোর করে নেশাজাতীয় কিছু একটা খাওয়ানোর পর ধর্ষণ করেন। রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীকে বাসা থেকে বের করে দেওয়া হয়।
এর কিছুদিন আগে বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ দিয়ে নিয়ে গিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।