ঢাকাTuesday , 3 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরান ঢাকায় স্ত্রী-শাশুড়িকে অ্যাসিড নিক্ষেপ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পারিবারিক কলহে পুরান ঢাকার গেন্ডারিয়ার কোম্পানিগঞ্জে স্ত্রী ও শাশুড়িকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে অ্যাসিড নিক্ষেপের পরপরই দগ্ধ রুবিনা বেগম (৩০) ও তার মা পারভীন বেগমকে (৪৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক ক্যাম্প পুলিশ জানায়, কোম্পানিগঞ্জের একটি বাসায় ভাড়া থাকেন রুবিনা বেগম ও তার মা পারভীন বেগম। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তকে গ্রেপ্তারে থানা পুলিশ কাজ করছে।
দগ্ধদের স্বজনেরা জানায়, রাতের খাওয়া শেষ করে রুবিনা খাটে বসেছিলেন। আর তার মা পারভীন খাটে শুয়ে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ ঘরের জালানা দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন রুবিনার স্বামী বেলাল উদ্দিন। তাদের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত মা-মেয়েকে সোমবার রাতেই ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।
স্থানীয়রা জানায়, রুবিনার স্বামী বেলাল উদ্দিন নেশাগ্রস্ত। দাম্পত্য জীবনে এ নিয়ে কলহ লেগেই থাকত। পারিবারিক কলহের জেরেই তিনি রুবিনার ওপর অ্যাসিড ছুড়ে মারেন।