ঢাকাMonday , 2 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তির আবেদন ১০ অক্টোবর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ১০ অক্টোবর শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু নারী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া ১০ অক্টোবর (মঙ্গলবার) শুরু হবে এবং ১২ নভেম্বর (রোববার) দুপুর ২টা পর্যন্ত তা চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নিয়মাবলী ও নির্দেশিকা জানা যাবে।