ঢাকাSunday , 1 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় কবির গান ও কবিতা নিয়ে সাম্প্রতিকের আবৃত্তি সন্ধ্যা

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা অবলম্বনে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সাম্প্রতিক গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা অবলম্বনে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সাম্প্রতিক গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে। বিদ্রোহী কবির অমর সৃষ্টি বিভিন্ন গান ও কবিতা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। সেই সাথে অনুষ্ঠানের উদ্যোক্তারাও প্রশংসা কুড়ান রুচিশীল আয়োজন ও উপস্থাপনার জন্য।
সাম্প্রতিক-এর সভাপতি আবৃত্তি শিল্পী সিরাজুর রহমানের সভাপতিত্বে আবৃত্তি সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আমলা ড. হাসান ইমাম, সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট খুরশিদ আলম, স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সভাপতি প্রখ্যাত আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম এবং সাম্প্রতিকের সাধারণ সম্পাদক আমিরুল বাসার বাবু।