ঢাকাSaturday , 30 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড্রেনে মিললো নবজাতকের লাশ

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে ড্রেনের ভেতর থেকে এক নবজাতক কন্যার লাশ পাওয়া গেছে।শনিবার দুপুর ১২টার দিকে নগরীর শিরোইল কলোনির ড্রেন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নগরীর বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিরোইলে রেলের ওয়ার্কশপের মাঠের পাশের একটি ড্রেনের ভেতর লাশটি পড়ে ছিল। বেলা ১১টার দিকে স্থানীয়রা সেটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আবদুল করিম বলেন, লাশ দেখে মনে হয়েছে শুক্রবার দিবাগত রাতেই শিশুটির জন্ম হয়েছিল। শিশুটির বাবা-মায়ের সন্ধান চলছে। না পাওয়া গেলে ময়নাতদন্তের পর অজ্ঞাত হিসেবে দাফন করা হবে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, সম্ভবত এটি ‘আনওয়ানটেড চাইল্ড’। তাই কেউ ফেলে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।