ঢাকাSaturday , 30 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে জোর করে ধর্মান্তরের পর বিয়ের অভিযোগ

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে দশম শ্রেণি পড়ুয়া হিন্দু ধর্মালম্বী এক ছাত্রীকে অপহরণের পর ধর্মান্তরিত করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করানোর অভিযোগ উঠেছে। ইসলাম ধর্ম গ্রহণ করানোর পর তাকে বিয়ে করেছে কাজল নামে এক যুবক।
এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার রামনাথপুর গ্রামের হাকিম মোড়লের ছেলে মোস্তফা মোড়ল (৪৮) ও একই গ্রামের অধীর দাসের ছেলে সজীব দাস (২১)। উদ্ধার করা হয়েছে অপহৃত ছাত্রীকে।
শনিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন।
এর আগে ওই ছাত্রীর বাবা বৃহস্পতিবার চারজনের বিরুদ্ধে অভিযোগ এনে এজাহার দায়ের করেন। শুক্রবার সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে বলা হয়েছে, চলতি মাসের ১৯ তারিখ সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোস্তফা মোড়লের ছেলে কাজল (২১) ওই ছাত্রীকে অপহরণ করে।
এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কাজল, তার বাবা মোস্তফা মোড়ল, কাজলের বন্ধু সজীব দাসসহ চারজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন।
অভিযোগের সূত্র ধরে শুক্রবার পুলিশ কাজলের বাবা মোস্তফা মোড়ল ও বন্ধু সজীব দাসকে আটক করে। কাজল ও সজীব যশোর সরকারি এমএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে পুলিশ চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘ভিকটিমকে উদ্ধারের পর সে আমাদের জানিয়েছে, অপহরণের পরের দিন তাকে ধর্মান্তরিত করে বিয়ে করে কাজল। শনিবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।’