ঢাকাSaturday , 30 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার মিরপুরে আব্দুস সালাম (৪২) নামের এক মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামে সালামের নিজ পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। সালাম কাকিলাদহ গ্রামের বাদল বিশ্বাসের ছেলে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা মৎস্য ব্যবসায়ী আব্দুস সালামের লাশ তার নিজের পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।পরে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।