ঢাকাSaturday , 30 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুমিনুল-মাহমুদউল্লাহ জুটির ফিফটি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ২১৪/৪
মুমিনুল-মাহমুদউল্লাহ জুটির ফিফটি : কাগিসো রাবাদার গুড লেংথ বল স্কয়ার লেগে পাঠিয়ে সিঙ্গেল নিলেন মাহমুদউল্লাহ। তাতে পূর্ণ হলো মুমিনুল হকের সঙ্গে তার পঞ্চম উইকেট জুটির ফিফটি। জুটির পঞ্চাশ ছুঁতে লেগেছে মাত্র ৬৪ বল। বাংলাদেশের সংগ্রহ তখন ৪ উইকেটে ২০৮। মুমিনুল ৬২ ও মাহমুদউল্লাহ ২৬ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের দুইশ : ইনিংসের ৫৪তম ওভারে কেশব মহারাজের পঞ্চম বলটা ডিপ স্কয়ার লেগে ঠেলে সিঙ্গেল নিলেন মুমিনুল হক। বাংলাদেশের রান স্পর্শ করল দুইশ। ৫৪ ওভার শেষে বাংলাদেশের রান ২০১। উইকেট নেই ৪টি। মুমিনুল ৬২ ও মাহমুদউল্লাহ ১৯ রানে অপরাজিত আছেন।
মুমিনুলের দারুণ ফিফটি : প্রস্তুতি ম্যাচেই দিয়েছিলেন ভালো কিছুর ইঙ্গিত। প্রথম ইনিংসে ৬৮ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩৩। সেই পারফরম্যান্সটা প্রথম টেস্টেও টেনে আনলেন মুমিনুল হক। দলের বিপদের সময়ে তুলে নিলেন দারুণ এক ফিফটি। ৪৮ থেকে স্পিনার কেশব মহারাজকে মিড অন দিয়ে চার হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বাদশ টেস্ট ফিফটি পূর্ণ করেন বাঁহাতি ব্যাটসম্যান। পরের বলেও হাঁকিয়েছেন আরেকটি চার। বাংলাদেশের সংগ্রহ তখন ৪ উইকেটে ১৮৫। মুমিনুল ৫৬ ও মাহমুদউল্লাহ ৯ রানে অপরাজিত।
তামিমের বিদায়ে ভাঙল জুটি : তৃতীয় দিনে প্রথমবার আক্রমণে এসেই তামিম-মুমিনুলের জুটি ভেঙেছেন আন্দিলে ফিকোয়াও। তার বলে কুইন্টন ডি ককের দারুণ ক্যাচে বিদায় নিয়েছেন তামিম ইকবাল (৩৯)। তাতে ভেঙেছে ৫৫ রানের চতুর্থ উইকেট জুটি। বাংলাদেশের সংগ্রহ তখন ৪ উইকেটে ১৫৮। মুমিনুল হকের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ।
আম্পায়ার্স কলে হারাল না রিভিউ : ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) পরিবর্তন এনেছে আইসিসি। নতুন নিয়মে এলবিডব্লিউর সিদ্ধান্তে ‘আম্পায়ার্স কল’ হলে সিদ্ধান্ত পক্ষে না পাওয়া দলকে রিভিউ হারাতে হবে না। এই নিয়মের প্রথম সুবিধা পেল দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার বলে তামিম ইকবালের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। দক্ষিণ আফ্রিকা নেয় রিভিউ। টিভি রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্পে ছিল। আম্পায়ার্স কল হওয়ায় বেঁচে যান তামিম। সিদ্ধান্ত পক্ষে না পেলেও নতুন নিয়মে অক্ষত থেকে যায় দক্ষিণ আফ্রিকার দুটি রিভিউ। আগে ৮০ ওভারের জায়গায় এখন প্রতি ইনিংসেই দুটি করে রিভিউ।
তামিম-মুমিনুলের সামনে কঠিন পরীক্ষা : পচেফস্ট্রুম টেস্টে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে। জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১২৭ রানে। এখনো ৩৬৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলোঅন এড়াতেই প্রয়োজন ১৭০। মুমিনুল হক ২৮ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষ ৪৯ মিনিট ফিল্ডিংয়ে না থাকায় ব্যাটিংয়ে ওপেন করতে পারেননি তামিম ইকবাল। পাঁচে নেমে মুমিনুলের সঙ্গে ২২ রানে অপরাজিত আছেন তিনি। আজ তৃতীয় দিনে দুজনের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।
দ্বিতীয় দিন শেষে
বাংলাদেশ প্রথম ইনিংস: ১২৭/৩ (মুমিনুল ২৮, তামিম ২২, মুশফিক ৪৪, লিটন ২৫, ইমরুল ৭)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৯৬/৩ ডিক্লে. (এলগার ১৯৯, আমলা ১৩৭, মার্করাম ৯৭, বাভুমা ৩১*, ডু প্লেসি ২৬*; শফিউল ১/৭৪, মুস্তাফিজ ১/৯৮।