ঢাকাFriday , 29 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাচলে নির্মাণাধীন একটি ভবনে থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বাঞ্চলের ১৭ নম্বর রোডের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, কাজ করার সময় তারা ভবন থেকে পড়ে যান। ঘটনাস্থলে দুজন মারা যান। অপর একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে বলে জানিয়েছেন পরিদর্শক নজরুল ইসলাম।