ঢাকাFriday , 29 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নৌকাডুবি : উখিয়ায় আরো ৪ রোহিঙ্গার লাশ

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরো চারজনের লাশ উদ্ধার হয়েছে।
শুক্রবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকতের পাথুয়ারটেক এলাকার সাগর থেকে এ সব লাশ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কায় কিসলু জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু ও একজন নারী। এর আগে বৃহস্পতিবার বিকেলে নৌকাডুবি ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে ইনানী সৈকতের পাথুয়ারটেক এলাকায় মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটে। শুক্রবার দুপুর পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া মিয়ানমারের আকিয়াব জেলার বুচিডং থানার মইডং এলাকার আব্দুর শুক্কুরের ছেলে আব্দুস সালাম বলেন, ‘নৌকাডুবিতে আমার স্ত্রী, ছেলে ও মাসহ ৮ জনের মৃত্যু হয়েছে। নৌকায় নারী-পুরুষ ও শিশুসহ ৮০ জন ছিল। বৃহস্পতিবার বিকেলে নৌকাটি সাগরে দমকা ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে। এতে নৌকার মাঝি দিক হারিয়ে ফেলে। এক পর্যায়ে ইনানী সৈকতের পাথুয়ারটেক এলাকার সাগরে নৌকাটি উল্টে যায়।’