ঢাকাWednesday , 27 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলতি অর্থবছরে ৬ শতাংশে রপ্তানি আয় উন্নীত হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করপোরেট করহার হ্রাস, রপ্তানি প্রণোদনা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থা, বন্দরে কার্গো হ্যান্ডেলিং ও কাস্টমস ব্যবস্থাপনার উন্নতি হওয়ার কারণে চলতি ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ পুনরায় রপ্তানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বলে প্রক্ষেপণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এই প্রবৃদ্ধি ৬ শতাংশে পৌঁছবে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৭ এ উল্লেখ করা হয়েছে, বড় রপ্তানি বাজারগুলোতে ইতিবাচক প্রবৃদ্ধি এবং উদীয়মান বাজারের দিকে রপ্তানি স্থানান্তরের কারণে চলতি অর্থবছর উচ্চ প্রবৃদ্ধি হবে। এ ছাড়া তৈরি পোশাক খাতে করপোরেট করহার ২০ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা, নতুন কিছু পণ্যের ওপর রপ্তানি প্রণোদনা প্রদান এবং যোগাযোগ ব্যবস্থা, বন্দরে কার্গো হ্যান্ডেলিং ও কাস্টমস ব্যবস্থাপনার উন্নয়নে সরকারের প্রচেষ্টা এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখবে।
প্রতিবেদনে বলা হয়, চাল ও অন্যান্য খাদ্যশস্যের ঘাটতি মেটাতে এ বছর আমদানি বিল ১০ শতাংশের বেশি বাড়তে পারে। ভাড়ায় চালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কারণে পেট্রোলিয়াম পণ্য আমদানি ব্যয় বেড়ে যাবে। এ ছাড়া মেশিনারি ও কাঁচামাল আমদানির পরিমাণও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।