ঢাকাTuesday , 26 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেস-থ্রিতে কেমন হবে জ্যাকলিনের চরিত্র

Link Copied!

বিনোদন ডেস্ক : সালমান খানের সঙ্গে রেস-থ্রি সিনেমায় অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্দেজ- খবরটি পুরোনো। তবে সিনেমায় এ অভিনেত্রীর চরিত্র কেমন হবে তা কিন্তু এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, এতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রেস-থ্রিতে জ্যাকলিনের চরিত্রটি খুবই মজার। ধুম সিনেমায় অভিষেক বচ্চনের চরিত্রের সঙ্গে জ্যাকলিনের চরিত্রটির মিল রয়েছে। সিনেমায় পুরো ঘটনা পর্যবেক্ষণ করবেন তিনি। এতে তার কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে, যেগুলো তিনি নিজেই শুটিং করবেন।
সবকিছু ঠিক থাকলেও প্রথমবারের মতো পর্দায় পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে জ্যাকলিনকে। এর আগে ডিশুম, ফ্লাইং জেট, রেস-টু ও কিক-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কিন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যা জেন্টলম্যান সিনেমা বাদ দিলে এ রকম চ্যালেঞ্জিং চরিত্রে এর আগে দেখা যায়নি তাকে। অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে জড়ুয়া-টু সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত জ্যাকলিন। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও তাপসী পান্নু। ডেভিড ধাওয়ান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৯ সেপ্টেম্বর।