নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিখ্যাত কোরিয়ান দাইয়ু ই অ্যান্ড সি কনস্ট্রাকশন কোম্পানির গ্লোবাল এইচআর অ্যান্ড সার্ভিস টিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম।
মঙ্গলবার সকালে রাজধানীর ইস্কাটনন্থ প্রবাসী কল্যাণ ভবণে সাক্ষাৎ করেন তারা। মতবিনিময় অনুষ্ঠানে দাইয়ু ই অ্যান্ড সি এর পক্ষে নেতৃত্ব দেন কোম্পানির হিউম্যান রিচোর্স বিভাগের জেনারেল ম্যানেজার জং হউয়ান লিম।
আগামীতে আরো বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, কোরিয়ান দাইয়ু ই অ্যান্ড সি কোম্পানি সারা বিশ্বে সুনামের সঙ্গে কন্সট্রাকশন খাতে কর্মী নিয়োগ করে যাচ্ছে। এ সময় মন্ত্রী বাংলাদেশি কর্মী নিয়োগে দাইয়ু ই অ্যান্ড সি কে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতকালে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে নির্মাণ প্রতিষ্ঠান দাইয়ুতে অধিক পরিমাণে কর্মী নিয়োগের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা ও শ্রম-অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এ সময় ওই কোম্পানির গ্লোবাল এইচআর অ্যান্ড সার্ভিস টিমের জেনারেল ম্যানেজার বাংলাদেশের কর্মীদের কাজের প্রশংসা করে বলেন, বাংলাদেশি কর্মীরা অনেক পরিশ্রমী ও বিশ্বস্ত।
সৌজন্য সাক্ষাতকালে অন্যন্যের মধ্যে যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী, কোরিয়ান দাইয়ু ই অ্যান্ড সি কনস্ট্রাকশন কোম্পানির গ্লোবাল এইচআর অ্যান্ড সার্ভিস টিমের উপস্থিত ছিলেন।

