ঢাকাFriday , 22 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমা চাইলেন নেইমার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক লায়নকে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে নিজেদের ষষ্ঠ জয় তুলে নিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে জয় ছাপিয়ে আলোচিত হয়েছিল ওই ম্যাচে দলটির সেরা দুই তারকা নেইমার ও কাভানির দ্বন্ধ।
পেনাল্টি ঘিরে নেইমার ও কাভানির মধ্যে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার একদিন পর আরেকটি নতুন ঘটনার জন্ম দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কাভানিকে নিজের টুইটার ও ইন্সট্রাগ্রাম থেকে আনফলো করে দিয়েছিলেন নেইমার। এমনটাই জানিয়েছিল খেলাধূলা বিষয়ক ওয়েবসাইট ‘স্পোর্ট’ এবং ‘দ্য সান’। এছাড়া কাভানিকে ছেড়ে দেওয়ার জন্য পিএসজির কর্তাব্যক্তিদের সঙ্গে নেইমার কথা বলছিলেন বলেও গুঞ্জন উঠে।
তবে পরিস্থিতি শান্ত করতে সিনিয়র খেলোয়াড় কাভানির সঙ্গে এমন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নেইমার। এল’ইকুইপির এক প্রতিবেদনে জানানো হয় দুঃখ প্রকাশ করেই নাকি কাভানি ও সতীর্থদের সঙ্গে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন নেইমার।
নেইমারের সঙ্গে পিএসজির হয়ে খেলছেন তার স্বদেশি তারকা থিয়াগো সিলভা। নেইমারকে সরি বলাতে সিলভা দোভাষী হিসেবে কাজ করেছেন বলে এল’ইকুইপির প্রতিবেদনে জানানো হয়।