ঢাকাFriday , 22 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্থ আত্মসাৎ: কৃষি ব্যাংকের প্রাক্তন ডিজিএম কারাগারে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতির মাধ্যমে ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রাক্তন উপ-মহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লাকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে ইকবাল হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে দুদকের উপ-পরিচালক সামসুল আলমের নেতৃত্বে দুদকের একটি দল। এরপর শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ। মামলার তদন্ত শেষ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম হাকিম জিয়ারুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদক প্রসিকিউশন শাখার উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ভুয়া কাগজপত্র তৈরি করে বন্ধক দেখিয়ে কৃষি ব্যাংক কারওয়ান বাজার করপোরেট শাখার কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ঋণ সুবিধা নিয়ে ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাতের অভিযোগ ইকবালের বিরুদ্ধে। এ অভিযোগে চলতি বছরের ৪ আগস্ট তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক সামসুল আলম মামলাটি দায়ের করেন। ওই দিনই এ মামলার আসামি ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জসিম আহমেদকে গ্রেপ্তার করা হয়।
মামলার অপর পাঁচ আসামি হলেন মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হজরত আলী, কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) আবুল হোসেন ও গোলাম রসুল, প্রাক্তন এজিএম সারোয়ার হোসেন, প্রাক্তন ডিজিএম ও শাখা ব্যবস্থাপক জুবায়ের মনজু।