ঢাকাFriday , 22 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে হাওরের পাশে বাংলাদেশ নামে একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন- খাদ্য দ্রব্যের দাম সহ্যসীমা অতিক্রম করেছে। সব কিছুর দর ঊর্ধ্বমুখী, এতে মানুষের জীবন ধারণ কষ্টের সম্মুখীন। তারা অচিরেই খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানান।
একই সঙ্গে তারা ভাসান পানিতে মাছ ধরার অবাধ অধিকার বাস্তবায়ন, জলমহালের ইজারা প্রথা বাতিল, সুদমুক্ত পর্যাপ্ত কৃষি ঋণ প্রদানেরও দাবি জানান।
সংগঠনের সদস্য সচিব হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রকৌশলী ম. ইনামুল হক, ডা. শাকিল আকতার, ড. হালিম দাদ খান, শেখ রোকন, মিহির দাস, সাজ্জাদ জহির চন্দন, ফিরোজ আহমেদ প্রমুখ।