ঢাকাThursday , 21 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু প্রশ্নে সুবিচারের আহ্বান প্রধানমন্ত্রীর

Link Copied!

নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তন প্রশ্নে আইনগতভাবে সম্পাদিত দৃঢ় ও কার্যকর বৈশ্বিক চুক্তিগুলোকে সামনে এনে সুবিচার নিশ্চিত করতে এবং তাদের ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য উন্নত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সুনির্দিষ্টভাবে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে গুরুত্ব দিয়ে অভিযোজন ও প্রশমন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে দায়ীদেরকে স্থানীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত চিহ্নিত করতে হবে।
বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত পরিবেশ বিষয়ক বেশ্বিক চুক্তি সংক্রান্ত শীর্ষ সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের অধিকার মোকাবিলায় একটি যথাযথ, ন্যায়সঙ্গত ও টেকসই পদ্ধতি গ্রহণের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।
তিনি জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত জনসাধারণ এবং দেশগুলোকে সহযোগিতা করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, পরিবেশ সম্পর্কিত বৈশ্বিক চুক্তি নিয়ে আলোচনার সময় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র দেশগুলোকে বিবেচনায় নিতে হবে।
শেখ হাসিনা ঐতিহাসিক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার প্রেক্ষাপটে পরিবেশ সম্পর্কিত বৈশ্বিক চুক্তি সচল রাখার উদ্যোগ নেওয়ার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রশংসা করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ অন্যতম অধিক ক্ষতিগ্রস্ত একটি দেশ। এই ইস্যু সমাজে শান্তি-স্থিতিশীলতা, সমৃদ্ধি নিশ্চিত করতে ও বৈষম্য নিরসনে বৃহত্তর পরিসরে বিবেচনা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দৃষ্টান্ত স্থাপন ও অগ্রগামী বাংলাদেশ কর্মে বিশ্বাসী। আমরা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রথম নিজস্ব সম্পদে জাতীয় জলবায়ু পরিবর্তন তহবিল গঠন এবং জাতীয় জলবায়ু পরিবর্তন কৌশল প্রণয়ন করেছি। প্রতি বছর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ জিডিপির এক শতাংশেরও বেশি ব্যয় করে।
পরে প্রধানমন্ত্রী বেকম্যান প্যালেসে কমনওয়েলথ দেশগুলোর প্রধানদের এক সংবর্ধনায় যোগ দেন।
সন্ধ্যায় তিনি ম্যাডিসন অ্যাভিনিউতে প্যালেস হোটেলে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ অভ্যর্থনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।