ঢাকাThursday , 21 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিস থেকে মো. আকবর আলী (৪৫) নামে এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১২টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিসের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আকবর আলী নোয়াখালী আঞ্চলিক অফিসের এন ফোর্স কো-অডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি যশোর জেলায়। তার স্ত্রী আনোয়ারা বেগম একই অফিসে বিল সহকারী হিসেবে কাজ করেন।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) শংকর দে জানান, সন্ধ্যার পর থেকে আকবর আলীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে অফিসের সহকর্মী ও তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে অফিসের একটি পরিত্যক্ত কক্ষে তার ঝুলন্ত লাশ দেখা যায়। পরে বেগমগঞ্জ মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে আকবর আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।