ঢাকাWednesday , 20 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের দুদিন পর যুবকের লাশ উদ্ধার

Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার বেলকুচিতে নিখোঁজ হওয়ার দুদিন পর মনতোষ চন্দ্র সরকার (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিশ্বাসবাড়ী হুরাসাগর নদীতে কচুরিপানার ভেতর থেকে মনতোষের লাশ উদ্ধার করা হয়।
মনতোষ উপজেলার সেন ভাঙ্গাবাড়ী ইউনিয়নের খাস সোনামুখী গ্রামের মংলা চন্দ্র সরকারের ছেলে।
আটককৃতরা হলেন কামারখন্দ উপজেলার বল্লবরামপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শিপন সরকার (৩২) ও বেলকুচি উপজেলার খাস সোনামুখী এলাকার দেওয়ান কুমার সরকারের ছেলে সুজন কুমার সরকার (২৩)।
বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মনতোষ সোমবার রাতে নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুরে তার চাচাতো ভাই অচিন্ত্য কুমার থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শিপন ও সুজনকে রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বুধবার সকালে বিশ্বাসবাড়ী হুড়াসাগর নদীতে কচুরিপানার ভেতরে লুকানো মনতোষের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।