ঢাকাWednesday , 20 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় প্রাক্তন ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Link Copied!

পাবনা প্রতিনিধি : জেলার আটঘরিয়ায় আবু দাউদ (৪৫) নামে এক প্রাক্তন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। দাউদ উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত লতিফ মুন্সীর ছেলে। তিনি ৮ নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার সময় দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর গ্রামের ব্রিজের কাছে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।