ঢাকাTuesday , 19 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ট্রলারের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর এলাকায় কর্ণফুলী নদীতে ট্রলারের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আশরাফ (২৮)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত জানান, কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় একটি ফিশিং ট্রলারের নিচে কাজ করার সময় আশরাফ ট্রলারের নিচে আটকা পড়েন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।