ঢাকাTuesday , 19 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমার বার্সেলোনা ছাড়ায় খুশি মেসি!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ভক্তদেরকে চমকে দেওয়ার মতই খবর দিল যুক্তরাজ্যের দৈনিক দ্য এক্সপ্রেস। একটি প্রতিবেদনে তারা দাবি করেছে, ‘নেইমার পিএসজি যাওয়ায় ‘ভেতরে ভেতরে’ খুশি হয়েছিলেন লিওনেল মেসি।’
মৌসুম শুরুর আগেই দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে নাম লেখান ব্রাজিলের সুপারস্টার নেইমার। রেকর্ড ১৯৮ মিলিয়ন পাউন্ডে নেইমারকে দলে নেয় ফ্রান্সের ক্লাবটি। যদিও দলবদলের সময় বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছিল, নেইমারের চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন লিওনেল মেসি। পাশাপাশি মেসি নিজেও নেইমারকে দলে থেকে যাওয়ার অনুরোধ করেছিল! কিন্তু এক মাসের ব্যবধানে নতুন খবর দিল যুক্তরাজ্যের গণমাধ্যম।
এতো দিন সবাই জানত, নেইমার যাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মেসি। কিন্তু এখন মেসির ভিন্ন রূপ সামনে আসছে!
শুধু যুক্তরাজ্যের দৈনিক দ্য এক্সপ্রেস নয়, স্প্যানিশ সাপ্তাহিক ক্রীড়া সাময়িকী ড্যান ব্যালনও একই খবর প্রকাশ করেছে। তারা বলছে, বার্সেলোনার অন্য সবাই হতাশ হলেও মেসি ভেতরে ভেতরে খুশি হয়েছিলেন! মুখে-মুখে থেকে যাওয়ার অনুরোধ করলেও রেকর্ড পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি চেয়েছিলেন নেইমার যেন পিএসজিতেই নাম লিখায়!
নেইমার চলে যাওয়ার পর নতুন মৌসুম থেকে মেসি আপন আঙিনায় অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন। লা লিগার প্রথম তিনটি ম্যাচে জয় পেতে বড় ভূমিকা রেখেছেন। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে সিরি আ’র বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেতে অবদান রাখেন।