ঢাকাMonday , 18 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোকে ছাড়াই জয়ে ফিরল রিয়াল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ফুটবলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞার জন্য রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও মাঠে দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে।
তবে দলের সেরা এ তারকাকে ছাড়াই লা লিগায় দুই ম্যাচ পর জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। বোরহা মায়োরাল ও গ্যারেথ বেলদের গোলে সোসিয়েদাদকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।
দলের সেরা তারকা রোনালদোর মতো ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ একাদশে গতকাল দেখা যায়নি আক্রমণ ভাগের আরেক সেরা তারকা করিম বেনজেমাকেও। তাদের ছাড়াই খেলতে নেমে সোসিয়েদাদের মাঠ আনোয়েতায় ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে রিয়াল। এ সময় বেনজেমার পরিবর্তে একাদশে জায়গা পাওয়া বোরহা মায়োরাল রিয়ালকে এগিয়ে দেন। কাসেমিরোর কাছ থেকে পাওয়া বল জোরালে শটে সোসিয়েদাদের জাল পাঠান তিনি।
চেনা মাঠে ম্যাচের ২৮ মিনিটে কেইলর নাভাসের ভুলের সুযোগে জয়ে ফেরে সোসিয়েদাদ। কেভিন রদ্রিগেসের শটে বল হাতে লাগলেও সেটি জালে ঢুকে যায়। তবে ম্যাচের ৩৬ মিনিটে কেভিন রদ্রিগেসের আত্মঘাতি গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
বিশ্রাম শেষে ম্যাচের ৬১ মিনিটে রিয়ালকে একক প্রচেষ্টায় এগিয়ে দেন গ্যারেথ বেল। ইসকোর লম্বা পাস দারুণ দক্ষতায় গোলরক্ষকের মাথার উপর দিয়ে সোসিয়েদারে জালে পাঠান ওয়েলস এ তারকা। এরপর ম্যাচের ৭৬ মিনিটে লুকাস ভাসকেস সুয়োগ পেয়েও বল জালে পাঠাতে পারেননি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম জিনেজিদন জিদানের রিয়াল।