ঢাকাMonday , 18 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

Link Copied!

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কের মতির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামের দুলাল হোসেন ও নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আতিকুর রহমান। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, সৈয়দপুর বাইপাস সড়কের মতির বাজার এলাকায় সড়কের পাশে একটি পাথর বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। রাত ২টার দিকে ডিমলার ডালিয়া থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক দুলাল হোসেন, তার সহকারী আতিকুর রহমান ও ধাক্কা ট্রাকের সহকারী নিহত হন।