ঢাকাSaturday , 16 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। শনিবার ভোরে ফকিরহাট উপজেলার ফলতিতা মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সফুর আহমেদ জানান, ঢাকা থেকে শরণখোলাগামী বনফুল পরিবহনের একটি বাস ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাঁচজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়।