ঢাকাThursday , 14 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু সিটির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লিগ প্রতিদ্বন্দ্বী চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ব্যবধানের জয় দিয়েই চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের প্রথম ম্যাচে ফেইনুর্ডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এস্তাদিও ফেইনুর্ডে গতকাল রাতে ম্যানসিটির জয়ে জোড়া গোল করেছেন জন স্টোনস। এছাড়া দলটির জয়ে একটি করে গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস ও সার্জিও আগুয়েরো।
ডাচ ক্লাবটির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে শুরু করে ম্যানসিটি। ফলে বল মাঠে গড়ানোর ২ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় অতিথিরা। এ সময় সিটিকে এগিয়ে দেন জন স্টোনস। ম্যাচের ১০ মিনিটের সময় সিটির ব্যবধান দিগুণ করেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আর বিশ্রামে যাওয়ার আগে সিটিজেনদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস।
বিরতির পর মাঠে ফিরেও আক্রমণের ধারা অব্যাহত রাখে ম্যানচেস্টার সিটি। ফলে ম্যাচের ৬৩ মিনিটে জন স্টোনসের দ্বিতীয় গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় অ্যামিরেটস স্টেডিয়ামের ক্লাবটি।