ঢাকাMonday , 11 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম করছেন রিচা-ফজল

দৈনিক পাঞ্জেরী
September 11, 2017 12:35 pm
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিপাড়ায় তারকাদের প্রেমের গুঞ্জন নতুন নয়। এ তালিকায় নতুন নাম অভিনেত্রী রিচা চাড্ডা ও অভিনেতা আলী ফজল। সম্প্রতি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ফজল অভিনীত ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল সিনেমার বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে দেখা যায় এ দুই অভিনয়শিল্পীকে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়।
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ফুকরে সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রিচা-ফজল। তাদের প্রেমের গুঞ্জন নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে আলী ফজল বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটি মজবুত হয়েছে। এটাকে প্রেমের তকমা দেয়া যে কারো পক্ষে খুবই সহজ। ভালোবাসা তখনই হয় যখন সেটি শেষ পর্যন্ত টিকে থাকে। আশা করছি, আমরা এর কাছাকাছি কোথাও পৌঁছাতে পারব। ব্যক্তিগত ব্যাপারে এটি আমার শেষ কথা। আমাদের ছোট এই বন্ধুত্বের সম্পর্ক ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। কিন্তু আমি খুশি, খুবই খুবই খুশি।’
এদিকে রিচা-ফজল জুটির ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘চার বছর ধরে রিচা ও আলীর বন্ধুত্ব এবং তাদের নিজস্ব বন্ধু মহলও রয়েছে। এক বছর আগে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এটি হয়েছে কারণ সিনেমা কিংবা থিয়েটারের প্রতি ভালোবাসা, তাদের পছন্দ একই রকম।’
এছাড়া কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে রিচা বলেছিলেন, ‘যদি কারো সঙ্গে আপনার পরিচয় হয় এবং তার প্রেমে পড়েন তাহলে আপনি এটি অস্বীকার করতে পারবেন না। কাউকে যদি আমার যোগ্য মনে হয়, সে যেই হোক না কেন আমি তার সঙ্গে থাকব। আমি এতদিন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু এখন আমি ছুটিতে যাচ্ছি। অবশেষে প্রেম ব্যাপারে মনোযোগ দেয়ার সময় পেলাম।’
আগামী ৮ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ফুকরে সিনেমার সিক্যুয়েল ফুকরে রিটার্নস। এতেও থাকছেন রিচা ও ফজল। এছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করছেন- পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোত সিং, প্রিয়া আনন্দ প্রমুখ। এটি পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বা।