ঢাকাSunday , 10 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সংকট : বাংলাদেশের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনে বর্বর হামলা-নির্যাতনের প্রেক্ষাপটে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদারতার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে শনিবার দেওয়া এক বিবৃতিতে এ প্রশংসা করে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছাতে বাংলাদেশ সরকারের অব্যাহত প্রচেষ্টারও প্রশংসা করেছে দেশটি।
রাখাইনে মিয়ানমার বাহিনীর অভিযানের কারণে সেখানকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ জানায়, রাখাইন রাজ্যে দমন-নির্যাতন ও ঘরবাড়ি জালিয়ে দেওয়ার কারণে গত ২৫ আগস্ট থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো জানায়, রোহিঙ্গা শরণার্থীদের জরুরি সহায়তা দিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, রেডক্রসসহ সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র সরকার ২০১৬ সালের অক্টোবর থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য প্রায় ৬ কোটি ৩০ রাখ ডলার মানবিক সহায়তা দিয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সেখানে ব্যাপক হত্যা-নির্যাতনের কারণে প্রায় তিন লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে এবং তা এখনো অব্যাহত রয়েছে।