ঢাকাFriday , 8 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগেও দল কিনলেন প্রীতি জিনতা

Link Copied!

নিউজ ডেস্ক : আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিকানায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগেও দল কিনেছেন তিনি। আজ শুক্রবার গ্লোবাল লিগের একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে তার নাম ঘোষণা করেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত। গ্লোবাল লিগের স্টেলেনবচ ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় আছেন প্রীতি।
হারুন লরগাত প্রীতি জিনতাকে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রীতি জিনতাকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি গ্লোবাল লিগ পরিবারে স্বাগত জানাই। এই লিগের স্টেলেনবচ ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকানায় আছেন তিনি। তার অভিজ্ঞতা, তারকা খ্যাতি এবং সর্বপরি তার উপস্থিতি লিগের গ্রহণযোগ্যতা ও মূল্য বৃদ্ধি করবে।’
প্রীতি জিনতা হারুন লরগাতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেট ট্যালেন্টদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হয়ে উঠবে। দারুণ সময় কাটবে তাদের। এই লিগ তাদের সুযোগ করে দিবে দেশের সেরা তারকা হয়ে ওঠার। সুযোগ করে দিবে বিশ্বসেরা তারকা হওয়ার। এর সঙ্গে থাকতে পেরে আমিও আনন্দিত। আমি বিশ্বাস করি একটি সফল ইভেন্ট হবে।’
প্রীতি জিনতার দল স্টেলেনবাচের হয়ে খেলবেন ফাপ ডু প্লেসিসের মতো তারকারা।