ঢাকাThursday , 7 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় মৎস্যজীবীকে গলা কেটে হত্যা

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সালামত মোল্লা (৪৬) নামে এক মৎস্যজীবীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার রাতের কোনো এক সময় উপজেলার একশিং তাড়াই গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। সালামত মোল্লা ওই গ্রামের সাবেদ মোল্লার ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার সন্ধ্যায় পুকুর দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সালামত। বৃহস্পতিবার সকালে একশিং তাড়াই গ্রামের একটি কাচা রাস্তার পাশে সালামত মোল্লার গলা কাটা মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।