ঢাকাSaturday , 26 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টোকসের সেঞ্চুরির পরও উইন্ডিজদের স্বস্তি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির প্রথম টেস্টে হারের শুরু থেকেই বাজে পারফরম্যান্স ছিল ওয়েস্ট ইন্ডিজদের। এর জন্য বেশ সমালোচিত হয়েছেন তারা। তবে হেডিংলি টেস্টের প্রথম দিনেই বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক ইংল্যান্ডকে ২৫৮ রানে বেঁধে ফেলতে সক্ষম হয়েছেন তারা।
গতকাল প্রথম দিনে ইংল্যান্ডের হয়ে একমাত্র সেঞ্চুরি করেছেন বেন স্টোকস। তবে এই অলরাউন্ডারের সেঞ্চুরির পরও স্বাগতিকদের কম রানে আটকে রাখতে পেরে কিছুটা স্বস্তিতে রয়েছে উইন্ডিজ শিবির। প্রথম দিনে ইংল্যান্ডের ২৫৮ রানে অলআউটের পর নিজেদের প্রথম ইনিংসে ১৯ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
হেডিংলিতে সফরকারী বোলার কেমার রোচ ও শেনন গ্যাব্রিয়েলের অসাধারণ বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। স্টোকসের সেঞ্চুরি ও অধিনায়ক জো রুটের ৫৯ রানের ইনিংসটি না আসলে আরও বড় লজ্জায় পড়তে হতো তাদের।
গতকাল টানা ১২ টেস্টে ফিফটি বা এর অধিক ইনিংস খেলে এবি ডি ভিলিয়ার্সের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলেন ইংলিশ দলপতি রুট। ৯৮ বল মোকাবেলা করে ৫৯ রান করে দেবেন্দ্র বিশুর শিকার হয়েছেন তিনি। অন্যদিকে বরাবর ১০০ করে গ্যাব্রিয়েলের বলে আউট হন স্টোকস।
বল হাতে উইন্ডিজদের হয়ে কেমার রোচ ও শেনন গ্যাব্রিয়েল ৪টি করে উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট পান জেসন হোল্ডার ও দেবেন্দ্র বিশু।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটি স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১৯টি রানে দিন শেষ করলেও ওপেনার কাইরন পাওয়েলকে হারিয়েছে তারা। অ্যান্ডারসনের বলে ব্যক্তিগত ৫ রানে কুকের হাতে ধরা পড়েছেন পাওয়েল।