ঢাকাFriday , 25 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামীকে পুনরায় বিয়ে করছেন অন্তঃসত্ত্বা এশা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী এশা দেওল। অন্তঃসত্ত্বা তিনি। খুব শিগগির স্বামী ভারত তাখতানিকে পুনরায় বিয়ে করার পরিকল্পনা করেছেন এ অভিনেত্রী। শুধু তাই নয়, এ উপলক্ষে একটি মেহেদি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ পোশাক। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এশা দেওল। ধুম, যুবাসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধি বেবি শাওয়ার প্রথার অংশ হিসেবে অনাগত সন্তানের বাবা-মাকে পুনরায় বিয়ে করতে হয়। নিয়ম অনুযায়ী এবার সাত পাকের পরিবর্তে তিন পাক দিতে হবে।
এশার পরিবারের ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমে বলেন, ‘এ মাসের ২৭ তারিখে অনুষ্ঠানটি হবে। ছোট এবং পারিবারিক অনুষ্ঠানে এশা ও ভারত পুনরায় বিয়ে করবেন। এটি সিন্ধি প্রথা। দেওল ও তাখতানি দুই পরিবারই দিনটি ঘিরে বেশ উচ্ছ্বসিত।’
এশা দেওল বলেন, ‘এবার সিন্ধি পুরোহিত হিন্দিতেও মন্ত্র বলবেন, যেন আমার শ্বশুরবাড়ির লোকজন অন্তত বুঝতে পারে কি বলা হচ্ছে।’
২০১২ সালে ব্যবসায়ী ভারত তাখতানিকে বিয়ে করেন এশা। স্কুল জীবনের বন্ধু ছিলেন তারা। হেমা মালিনী পরিচালিত টেল মি ও খুদা (২০১১) সিনেমার সেটে পুনরায় তাদের দেখা হয় এবং পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সর্বশেষ ২০১৫ সালে কিল দেম ইয়ং সিনেমায় দেখা গেছে এশাকে।