ঢাকাFriday , 25 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

Link Copied!

খুলনা প্রতিনিধি : ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গণিত ডিসিপ্লিনের এক ছাত্রী ড. মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত যৌন নিপীড়ন অভিযোগ কমিটির তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। নৈতিক অসচ্চরিত্রতার দায়ে বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৯২তম সভায় ওই শিক্ষকের চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সরদার শফিকুল ইসলাম অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির সত্যতা স্বীকার করেছেন।