ঢাকাThursday , 24 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ায় ওয়ালটনের এক্সক্লুসিভ শো-রুম

Link Copied!

নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় ওয়ালটনের সুবিশাল এক্সক্লুসিভ শো-রুমের উদ্বোধন হয়েছে।
মরিয়ম নগর আমিনুল হক মার্কেটে বুধবার তিন হাজার স্কয়ার ফিটের এই শো-রুম উদ্বোধন করেন রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
চট্টগ্রাম মহানগরীর বাইরে দেশের বৃহত্তম ইলেকক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স পণ্য ও মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের এটি সর্ববৃহৎ এক্সক্লুসিভ শো-রুম ও ওয়ালটন পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান বলে এর উদ্যোক্তা লোকমানুল হক তালুকদার জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, রাইজিংবিডির চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আসলাম খান, মো. ইকবাল হোসেন, হাজী নুরুল আলম তালুকদার, লোকমানুল হক তালুকদার প্রমুখ।
শো-রুম উদ্বোধনের পর বৃহস্পতিবার সকাল থেকেই এই শো-রুমে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এই শো-রুমে ওয়ালটনের বিভিন্ন মডেলের শত শত ফ্রিজের প্রদর্শনী থেকে ক্রেতা পছন্দের ফ্রিজ কিনে নিয়ে যাচ্ছেন।
ফ্রিজের পাশাপাশি এই শো-রুমে ওয়ালটনের এলইডি টেলিভিশন, ওভেন, ওয়ালটন মোবাইল ফোনসহ সব ধরনের ওয়ালটন পণ্য বিশেষ সুবিধায় বিক্রি করা হচ্ছে।