ঢাকাSunday , 20 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একজন মানুষও ঘরহারা থাকবে না : প্রধানমন্ত্রী

Link Copied!

রংপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত বন্যার্তদের সহায়তা দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত করে দেওয়া হবে। একজন মানুষও ঘরহারা থাকবে না। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বন্যার্তদের পুর্নবাসন করা হবে।
রোববার দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যে সব শিক্ষার্থীর বই-খাতা বন্যার পানিতে ভেসে গেছে তাদের নতুন করে বই দেওয়া হবে। বন্যার্তদের সার্বক্ষণিক সহযোগিতা ও খোঁজ-খবর নিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, দিনাজপুরের বিরল-বোচাগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সদর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে সকাল ১০টার দিকে দিনাজপুর গোর- এ শহীদ ময়দানে হেলিকপ্টার থেকে তিনি অবতরণ করেন। এর পর তিনি দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের কাছে চলে যান। সেখানে তিনি বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেন।